ব্রেকিং নিউজঃ

বছরে ওমরাহ পালনের সুযোগ পাবে তিন কোটি মানুষ

ওমরাহ পালনকারী মুসলমানদের সংখ্যা বাড়াতে উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এ সংখ্যা তিনগুণ বাড়িয়ে বছরে ৩ কোটিতে উন্নীত করতে চায় রিয়াদ।

যেখানে গত বছর ওমরাহ পালন করছেন ৪৫ লাখের বেশি মানুষ। এই তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা।

সৌদি আরবের ওমরাহবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আবদুল রহমান বিন ফাহদ সৌদি টেলিভিশন আল এখবারিয়াকে এ তথ্য জানিয়েছেন। শনিবার গালফ নিউজের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

আবদুল রহমান বলেন, ‘প্রতি বছরই ওমরাহ পালনকারীর সংখ্যা উলে­খযোগ্য হারে বাড়ছে।

এমন বাস্তবতায় ওমরাহ যাত্রীর সংখ্যা চলতি বছর এক কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করার লক্ষ্যে একটি পরিকল্পনা রয়েছে রিয়াদ সরকারের।’

নতুন হিজরি বর্ষ শুরুর প্রথম ছয় মাসে হজের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে সৌদি আরবে যান ৪৫ লাখের বেশি মানুষ।

নতুন হিজরি বর্ষ শুরুর পর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৫০ লাখ ওমরা ভিসা চালু করা হয়েছে। এর মধ্যে ৪০ লাখের বেশি মানুষ উড়োজাহাজে এবং প্রায় ৫ লাখ বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে ও ৩ লাখ ৬ হাজার ৭৫ জন সমুদ্রপথে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সবচেয়ে বেশি ওমরাযাত্রী এসেছেন ইন্দোনেশিয়া থেকে। এই সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৬৫ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান, দেশটির ওমরাহ পালনকারীর সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ২০৮ জন। পাশাপাশি তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটি থেকে ওমরাহযাত্রীর সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৭৬৫ জন।

এছাড়া চতুর্থ অবস্থানে আছে মিশর। দেশটি থেকে ৩ লাখ ৬ হাজার ৪৮০ জন ওমরাহ পালন করেন।

এরপর পঞ্চম অবস্থানে রয়েছে ইরাক, দেশটির ওমরাহ পালনকারীর সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৬৪০ জন। আর ষষ্ঠ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে গত বছর ওমরাহ পালন করেছেন ২ লাখ ৩১ হাজার ৯২ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930