ব্রেকিং নিউজঃ

নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

গণপরিবহন চালু করার দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা সাইনবোর্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন শতাধিক পরিবহন শ্রমিক।

সড়ক অবরোধ করে বিক্ষোভের করায় সড়কের উভয় পাশে বেশ কিছু পণ্যবাহী ট্রাক ও প্রাইভেট কার আটকে পড়ে যানজটের সৃষ্টি করে। অবরোধে আটকা পড়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের গাড়িও।

বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, লকডাউনের কারণে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকায় তারা বেকার হয়ে পড়েছেন। ফলে তাদের খাদ্যাভাব দেখা দিয়েছে। অন্যদিকে তারা কোনো সরকারি সহায়তা ও ত্রাণ পাননি। তারা মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।

তারা বলেন, হয় তাদের ত্রাণ দিতে হবে না হয় সড়ক খুলে দিতে হবে। গার্মেন্ট ও অন্যান্য শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছে। তাহলে গণপরিবহনও চালু করতে হবে।

দুপুর ১২টার দিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফতুল্লা থানা পুলিশ। পরে তারা শ্রমিকদের শান্ত করে সড়কের যান চলাচল স্বাভাবিক করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন বলেন, সকালে গণপরিবহন চলাচলের অনুমতি চেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031