ব্রেকিং নিউজঃ

ভোলারপূর্ব ইলিশায়

পল্লী চিকিৎসক করোনায় আক্রান্ত জেলায় মোট আক্রান্ত ৫জন

ভোলায় নতুন করে আরো ১জনের করোনাভাইরাস পজেটিভ হয়েছে। নতুন করোনায় আক্রান্ত পল্লী চিকিৎসকের বাড়ি ভোলার ২নং ইলিশা ইউনিয়নের ইলিশা বাজারের।

ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার ডা: রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। সদর উপজেলা নির্বাহী অফিসার সরজমিনে গিয়ে ওই বাড়ি লকডাউন করে দিয়েছেন। এই পর্যন্ত ভোলায় ৫জনের করোনা সনাক্ত করা হয়েছে।

জানা গেছে, ভোলা সদরের ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ‘ইলিশা বাজার’ ঔষুধের ফার্মেসীর মালিক পল্লী চিকিৎসকের করোনাভাইরাস পজেটিভ এসেছে। ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এই তথ্য নিশ্চিত করেন।

পল্লী চিকিৎসক করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, সদর থানার ওসি মোঃ এনায়েত হোসেন, ইলিশা ফাড়ির ইনচার্জ রতন চন্দ্র শিল ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ী লকডাউন করে দেন।

তবে ওই এলাকায় এখন পর্যন্ত কতজন করোনাভাইরাস ছড়িয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভোলায় এখন পর্যন্ত মোট ৫ জনের করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930