ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রীকে কিরগিজ প্রেসিডেন্ট ও হাঙ্গেরির প্রধানমন্ত্রীর অভিনন্দন

কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নিয়োগ লাভ করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পৃথক বার্তায় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী এক বার্তায় বিগত সময়ে বাংলাদেশের উন্নয়ন এবং শেখ হাসিনার দায়িত্বশীল নীতির কারণে এ অঞ্চলে স্থিতিশীলতা বজায় থাকার প্রশংসা করেন।

অরবান বলেন, তিনি নিশ্চিত যে, শেখ হাসিনার প্রতি নতুন করে বাংলাদেশের জনগণের আস্থা জ্ঞাপন তাকে তার সাফল্য অব্যাহত রাখতে সক্ষম করবে।

তিনি বলেন, তার সরকার দুই দেশের সহযোগিতা আরও গভীর করতে ভবিষ্যতে কাজ করে যাবে।হাঙ্গেরির প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

কিরগিজ প্রেসিডেন্ট এক বার্তায় বলেন, শেখ হাসিনা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবেন।

পাশাপাশি উভয় দেশের বাণিজ্যিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রাযুক্তিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে বহুমুখী সহযোগিতায় অবদান রাখবেন। আশ্বাস দেন, কিরগিজস্তান ও বাংলাদেশের স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে গঠনমূলক সহযোগিতা জোরদার করতে তিনি প্রস্তুত।

কিরগিজ প্রেসিডেন্ট তার শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও রাষ্ট্রীয় কাজে সাফল্য কামনা করেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031