ব্রেকিং নিউজঃ

সিংগাইরে আরো এক চিকিৎসক করোনা আক্রান্ত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা.আনোয়ারুল আমিন আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. সেকেন্দার আলী মোল্লাহ জানান, কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই এক এক করে সবাইকে পরীক্ষার জন্য নমুনা সাভারে পাঠানো হলে সবার ক্ষেত্রে নেগেটিভ আসলেও এই নারী চিকিৎসকের ক্ষেত্রে রিপোর্ট আসে পজিটিভ।

আক্রান্ত ওই নারী চিকিৎসকের বাড়ি ঢাকার সাভারে। তিনি ২৫ এপ্রিল শেষ অফিস করেন।

ডা. সেকেন্দার আরো বলেন, দুই চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন আমরা আতঙ্কের মধ্য থেকে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031