ব্রেকিং নিউজঃ

পোড়া মরিচের ঘ্রাণ শাহ মতিন টিপু

পোড়া মরিচের ঘ্রাণ বৈকুন্ঠে
মিলবে কীনা জানিনা,তবে
এমন গন্ধে পরজনমেও আমি
ব্যাকুল হবো

এমনি ফুলের ঘ্রাণ পেতে
বকুল-ছাতিম তলে আমি
ছুটে যাবো বারবার, তেমনি
পোয়াতি আউশ আমন ক্ষেতে
মেতে উঠতে চাইবে আমার মন

আমি যে গায়ের মায়ের
নাড়ি ছেড়া ধন।

সরষে হলুদ মাঠ কিংবা
তিল তিসিদের ভ্রমর ডাকা ভূই
আমার মনে বান ডেকে যায়
নিতুই আমায় স্বপ্নে হারায়
ফুল ফসলের সোদা গন্ধ
আমার বুকে তোলে শিহরণ

আমি যে গায়ের মায়ের
নাড়ি ছেড়া ধন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031