ব্রেকিং নিউজঃ

ভোলায় জমির বিরোধে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, বাড়ি ঘর ভাংচুর আহত- ৯

ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জাহাঙ্গীর মিয়ার ইটভাটা সংলগ্ন জমির বিরোধ নিয়ে একই বাড়ির দুই পক্ষের মধ্যে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষে শিশুসহ উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত রহিজল বেপারীর ছেলে মাকসুদ জানায়, তাদের সাথে তার চাচা নুরুল ইসলামের সাথে ১ একর ২৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘ বছর বিরোধ চলে আসছে।
রবিবার দুপুরবেলা নিজ ঘর মেরামত করার সময় হঠাৎ তার চাচাতো ভাই অহিদুল,রাসেলসহ ৬/৭ জন নারী পুরুষ মিলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এসময় মাকসুদ, তার ভাই আনোয়ার, আমেনা ও দুই বছরের শিশু পুত্র মমিনসহ তাদের চার জন রক্তাক্ত জখম হয়েছে বলে মাকসুদ জানায়। সংঘর্ষ চলাকালে মাকসুদের একটি বসত ঘর ভাংচুর করে স্বর্ণালংকার,নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন আহত মাকসুদ।

এ ব্যাপারে অহিদুল ইসলাম জানায়, আমার চাচাত ভাইয়েরা আমাদের জমি জোরপূর্বক দখল করে আছে।
তারা আমাদের ৫ জনকে আহত করেছে। আমরাও হাসপাতালে চিকিৎসাধীন আছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930