ব্রেকিং নিউজঃ

কেমন আছো অপারাজিতা

এই, কেমন আছো অপারাজিতা !
কত দিন কথা হয় না
ভুলে গেছো আমায় , তাই না!

ভালো আছি
ভুলে গেছি তোমায়!
মনে তো হয় না ,অপু ,
শুধুই রিমঝিম বৃষ্টি
সময়ের রঙিন পাতা ঝরে যায় ।

সময় ! সময় বলে কী কিছু আছে
অপরাজিতা !
সময়ও কখনও অসময় হয়,
কখনও ভোরের শিশির ছুঁয়ে
সূর্যাস্তের পদধ্বনি শোনা যায় ।

হয়ত তাই , তুমিই সঠিক অপু,
তাই শেষ বিকেলে খুঁজে ফিরি
শুধুই শিউলি বকুল !
ওরা তো ফোটে না রৌদ্র প্রহরে
বৃথা খুঁজে চলা আলোর শহরে ।

এসো তবে ,তুমি সময়ের কাছে,
এসো আমার প্রিয় অপারাজিতা,
আঁধারে শিউলি বকুলের ঘ্রানে,
যেখানে অসংখ্য হাস্নাহেনা ,রজনীগন্ধা,
চাঁদের জোছনায় ভেসে ভেসে চলে।

এসো সময়কে বাঁধি ভাটায় জোয়ারে
ঝরা বকুল ভোরের শিশিরে কুড়ায়ে ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031