ব্রেকিং নিউজঃ

মনপুরায় বিরল প্রজাতির ৮০ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার, পরে মেঘনায় অবমুক্ত

ভোলার মনপুরায় বিরল প্রজাতির ৮০ কেজি ওজনের একটি জলপাই রঙের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে তা মেঘনায় অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (১৫ জানুয়ারি) বিকালে মনপুরার ঈশ্বরগঞ্জ সংলগ্ন বালুর চর থেকে কচ্ছপটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা।

এরপর সেটিকে দখিনা হাওয়া সি-বিচ সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

পঁচা কোড়ালিয়ার বিট কর্মকর্তা মো. আব্বাস আলী জানান, ঈশ্বরগঞ্জ বালুর চরে কচ্ছপটি আটকা পড়ে। জেলেরা তা দেখে বন বিভাগকে অবগত করে। পরে বন বিভাগের লোকজন কচ্ছপটি উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেন।

মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, কচ্ছপটি বিরল প্রজাতির। ওজন ৮০ কেজি। বিশালাকৃতির এ কচ্ছপ বর্তমানে সচারাচর দেখা যায় না।

সম্প্রতি বেশ কয়েকটি বিরল প্রজাতির কচ্ছপ মনপুরার বিভিন্ন বালু চর থেকে উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, এ সময়টায় কচ্ছপ ডিম ছাড়ে। তাই ডিম ছাড়তে কচ্ছপ বালুর চরে এসে আটকা পড়ে। নভেম্বর মাস থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মনপুরার বেশ কয়েকটি বালু চর থেকে ৬টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930