প্রেম তুমি ছুঁয়ে দিও বিষাদের মত
প্রেম! তারে তুমি ছুঁয়ে দিও বিষাদের মত।
সে যেনো বোঝে মোর হৃদয়ের ক্ষত।
তুমি তারে ছুঁয়ে দিও ,গোধূলির নামে,
রক্তিম চোখ দিও, হলদেটে খামে।
বুকে দিও শুন্যতা,গ্লানি,দিও ক্লেশ,
কিছু তারে স্মৃতি দিও,কিছুটা আবেশ।
প্রেম, দিও ছুঁয়ে তারে তুমি, শোক ভরা দিনে,
পিছুটানে, পিছুডেকে, বেঁধে রেখো ঋণে।
রাত্রির তমসায় জ্বেলে দিও জ্যাোতি,
অযাচিত অনুযোগ,দিও অনুভূতি।
তুমি তারে ছুঁয়ে দিও, লুকোচুরি মনে,
কিছু দিও যাতনা, ভাঙা দর্পণে।
কিছু কথা লিখে দিও,যাও যদি ক্ষয়ে।
তবু তাঁরে ছুঁয়ে দিও, গভীর প্রণয়ে।
