ব্রেকিং নিউজঃ

শাহ মতিন টিপু

দূর আকাশের পাখি

একটি পাখি নিজ বাড়িঘর হারা

অপর আলয়ে দিয়ে পাহারা
কেটে যায় তার দিন
আপন আঙ্গিনার স্বজন বিহীন।

দূর আকাশের গায়ে ভেসে চলা মেঘ
কেড়ে নেয় পাখিটার অন্ধ আবেগ
ছটফট করে তার বাধাপড়া মন
কস্ট দ্বিগুণ হয়ে বাড়ে যে দহন।

এমনি করে পাখি দূর বহুদূরে
নিজের মনেই নিজে ছাই হয় পুড়ে

ছেড়ে এ অসুখে নষ্ট যাপন
সব পাখি একদিন খুঁজে নেয় আলয় আপন

ভেঙে ভাসমান বাস, সব লেনাদেনা
কবে সে ফিরবে নাকি ফিরবে না

তার উত্তর পাখি নিজেই জানেনা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031