সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখায় আরো ৩৮ জনের জরিমানা
সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগে আরো ৩৮ জনকে প্রায় ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে জেলায় ১৩২৪ জনকে জরিমানা করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার কাজিপুর, শাহজাদপুর, তাড়াশ, কামারখন্দ ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্টেটগণের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগে ৩৮ টি মামলায় ৩৮ জনকে বিভিন্ন পরিমাণে ৯৫ হাজার ৭’শ টাকা জরিমানা করা হয়।
এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জন সচেতনতা মূলক প্রচারণা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
