ব্রেকিং নিউজঃ

ভোলা জেলার ৪ আসনে মাঠে নেমেছে নৌবাহিনী ৯ শতাধিক সদস্য

আসন্ন দাদ্বাশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়ে উপকূলীয় জেলা ভোলায় টহল শুরু করেছেন নৌ-বাহিনীর সদস্যরা।

বুধবার (৩ জানুয়ারি) বিকালে থেকে একযোগে জেলার ৪ টি আসনের ৭টি উপজেলায় টহল জোরদার করেন তারা। সকাল থেকেই সড়কে সড়কে সাইরেন বাজিয়ে গাড়ি বহন নিয়ে টহল দিতে দেখা যায় নৌ-সেনাদের।

স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ভোলার ৭টি উপজেলায় সাতটি কন্টিনজেন্ট নৌবাহিনী ৯শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে।

গত মঙ্গলবার (২ জানুয়ারী)সকালে চট্রগ্রাম নৌ-অঞ্চল ঘাঁটিথেকে যাত্রা শুরু করে বিকেল ভোলা পৌঁছায় নৌ-বাহিনীর নয় শতাধিক সদস্য।

৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন।নৌবাহিনীর সদস্যরা ভোটগ্রহনের আগে,ভোটগ্রহনের দিন ও ভোটগ্রহনের পরে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন।জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলাসহ ৬ টি জেলার ১১ টি আসনের উপকূলীয় ১৯টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় ক্যাপ্টেন শরীফুল হক এর নেতৃত্বে ভোলায় দায়িত্ব পালন শুরু করেছেন তারা।

এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আরিফুজ্জামান বলেন, বিকাল থেকে নৌবাহিনীর সদস্যরা টহল শুরু করেছেন।বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন,ভোটারদের নিরাপত্তা দিবেন, টহল দিবেন, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করবেন। এছাড়াও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930