ব্রেকিং নিউজঃ

নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হবে না: তৈমূর

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ভোটারদের উদ্দেশে বলেছেন, নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হবে না। আপনারা ভোট কেন্দ্রে আসতে পারেন।

সোমবার উপজেলার ভোলাব ইউনিয়নের পূবেরগাঁও, করাটিয়া, আতলাপুরসহ দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা শেষে তিনি এ কথা বলেন।

তৈমূর আলম বলেন, যখন সাধারণ মানুষের জমিতে রিমঝিম পুলিশ হাউজিং কোম্পানি বালু ভরাট করছিল, তখন তারা সংসদ-সদস্য গোলাম দস্তগীর গাজীর কাছে গিয়েছিল। তিনি সাধারণ মানুষকে বলেছিলেন পুলিশের বিরুদ্ধে যেতে পারবেন না।

তিনি বলেন, আমিতো তখন রূপগঞ্জের কোনো জনপ্রতিনিধি ছিলাম না। তারপরও আমি সাধারণ মানুষের জমিতে বালু ভরাট বন্ধ করেছি।

সে সময় সবদলের নেতাকর্মীর সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু পাইনি। এমপি সাহেব যাকে চাইবে, সে চেয়ারম্যান মেম্বার হবে। আমি নির্বাচিত হলে তা আর হবে না। যে যে তার যোগ্যতায় নির্বাচনে পাশ করে আসবে|

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031