ব্রেকিং নিউজঃ

ওসিদের বদলির সিদ্ধান্তে যা মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হতে পারে ভেবে নির্বাচন কমিশন (ইসি) দেশের সব থানার ওসিদের বদলির সিদ্ধান্ত নিতে পারে- এমনটা মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন মন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। নির্বাচনের কার্যকলাপ শুরু হওয়ার পর আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই ইসির ওপরে ন্যস্ত থাকে।

প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আছেন, তারা হয়ত কারো প্রতি প্রভাবিত হতে পারেন।

এটা নির্বাচন কমিশনের বিবেচনা, আমার কিন্তু নয়।সেজন্যই তারা ওসিদেরকে বদলির কথা বলেছেন।’

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওসিরা যথারীতি বদলি হবেন বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত অবরোধ ও হরতাল কর্মসূচির নামে অগ্নিসংযোগ এবং নাশকতা করছে। তাদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি বলেন, বিএনপি বুঝে ফেলেছে নির্বাচনে আর আসতে পারবে না। নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি নাশকতা ও অগ্নিসংযোগ করছে। নাশকতাকারীদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনে যেতে ভয় পায় বিএনপি।

নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930