ব্রেকিং নিউজঃ

হরতাল সমর্থনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে, খিলগাঁও আনসার ক্যাম্পের সামনে থেকে খিলগাঁও পুলিশ ফাঁড়ি, সেগুনবাগিচা, খিলগাঁও চৌরাস্তা এলাকায় কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাহাবুব ফরাজী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, সহসভাপতি মনির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031