ব্রেকিং নিউজঃ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৬ বস্তা চালসহ আটক ৬

সিলেটের জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৬ বস্তা চালসহ ৬ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে জকিগঞ্জের কালিগঞ্জ বাজার থেকে ট্রাকভর্তি চালসহ তাদের আটক করা হয়। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, রবিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা ট্রাকভর্তি চালের চালান আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে তারা সেখানে গিয়ে ট্রাকটি জব্দ করেন এবং এর সাথে জড়িত ৬ জনকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ট্রাকে সবমিলিয়ে ৫৭০ বস্তা চাল ছিল। কিন্তু, থানায় এনে গুণে ৩৪৬ বস্তা চাল পাওয়া গেছে। বাকি চাল আটককৃতরা বিক্রি করেছে নাকি স্থানীয় লোকজন নিয়ে গেছে-বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তিনি জানান, আটককৃতরা এ চাল সিলেট থেকে ট্রাকে করে ৯১ কিলোমিটার দূরবর্তী জকিগঞ্জে নিয়ে আসছিল। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930