ব্রেকিং নিউজঃ

জোরদার হামলায় আরো ৩৫৫ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজায় সামরিক অভিযান আরো জোরদার করেছে ইসরাইল। হামলার ২৩তম দিনে শনিবার রাতে সেখানে আরো সেনা পাঠানোর দাবি করেছে সামরিক মুখপাত্র। এর ফলে সেখানে ২৪ ঘণ্টার অভিযানে আরো ৩৫৫ জন নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও বলেছেন এ অভিযান বেশ কঠিন এবং দীর্ঘায়িত হবে। এ অবস্থায় ইরানের প্রেসিডেন্ট গাজা অভিযান নিয়ে হুশিয়ারি দিয়ে বলেছেন এ পরিস্থিতি সবাইকে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য করতে পারে।

আর গাজা ও ইসরাইলের সাধারণ মানুষের কথা বিবেচনা করে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে শুক্রবারের অভিযানে গাজায় যোগাযোগ ব্যবস্থা একে ভেঙ্গে পরার পর তার আবার আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে বলে জানা গেছে। খবর আল-জাজিরা, রয়টার্স, বিবিসি, আনাদোলু, এএফপির।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি রোববার বলেছেন, গত রাতে গাজা উপত্যাকায় আমাদের সেনা সংখ্যা আরো বাড়ানো হয়েছে।

সেখানে অবস্থানরত আমাদের যোদ্ধাদের সঙ্গে তারা অভিযানে যোগ দিয়েছেন। আমরা সেখানে ধীরে ধীরে সেনা সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে স্থল অভিযানও সম্প্রসারণ করছি।

তিনি বলেন, স্থল অভিযান আসলে বেশ জটিল এবং এতে আমাদের সেনাসদস্যদের জন্যও ঝুকি রয়েছে। সেনাসদস্যদের নিরাপত্তা এবং এ যুদ্ধে লক্ষ্য অর্জনের জন্য আমরা জল, স্থল, আকাশ সীমায় আমাদের ক্ষমতার মধ্যে সবই করবো।

গত রাতে সেনাবাহিনী হিজবুল্লাহর  ৪৫০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে উল্লেখ করে হ্যাগারি বলেন, উত্তরে হিজবুল্লাহ আমাদের বিরুদ্ধে লড়াই করছে।

আমাদের বিরুদ্ধে যারাই লড়াই করছে, তাদেরকেই আমরা হত্যা করছি। এদিকে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের স্থল অভিযান দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার টেলিভিশনে এক ভাষণে তিনি একে দীর্ঘমেয়াদী ও কঠিন যুদ্ধ বলে উল্লেখ করেন। এই যুদ্ধকে ইহুদিদের টিকিয়ে রাখতে তিন হাজার বছরের পুরোনো যুদ্ধ আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা জিতব।

আমরা জয়ী হবো। হামাসকে পরাজিত করাই আমাদের প্রধান লক্ষ্য। হামাসকে পরাস্ত করতে ইসরাইলের অতিরিক্ত বাহিনী এখন গাজা উপত্যকার সর্বত্র মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।

ইসরাইলের এ হামলায় ফিলিস্তিনে ৩৫৫জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে এ নিয়ে ৩৩২৪টি শিশুসহ নিহতের সংখ্যা ৮০০৫ জনে দাঁড়িয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930