ব্রেকিং নিউজঃ

গাজায় যুদ্ধবিরতি চায় না যুক্তরাষ্ট্র

অবরুদ্ধ গাজায় টানা ১২ ঘণ্টা ভয়ংকর কার্পেট বোমা হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার রাতে উত্তর গাজা থেকে দক্ষিণ গাজার প্রতিটি শহরের প্রতিটি অংশে বোমা হামলা চালিয়ে ৪৮১ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

এ নিয়ে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩২৬ জনে। এদিকে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত তাদের কাছে আটক আর কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না।

ওদিকে যুক্তরাষ্ট্র বলেছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি তারা চায় না। কারণ এ সুযোগ পেলেই হামাস আবার পুনর্গঠিত হওয়ার সুযোগ পাবে।

গাজায় বুধবার রাতভর চালানো ইসরাইলের ট্যাংক হামলা ‘পরবর্তী ধাপের যুদ্ধ শুরুরই প্রস্তুতি’ হিসাবে উল্লেখ করেছিল ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

ইসরাইলের সামরিক কৌশলের অংশ হিসাবেই গাজার প্রতিটি অংশে কার্পেট বোমাবর্ষণ করা হয়েছে। এ ধরণের বোমা হামলা স্যাচুরেশন বোমবিং নামেও পরিচিত।

নির্দিষ্ট কোনো বড় এলাকার ভূখণ্ডের নির্বাচিত এলাকার প্রতিটি অংশে সর্বোচ্চ ক্ষতি সাধনের লক্ষ্যেই এ হামলা করা হয়। কার্পেট যেমন পুরো মেঝেকে ঢেকে দেয় তেমননি বিরতিহীন এ বোমা হামলার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর সবকিছু ধ্বংস করে দেওয়া হয়।

খবর আলজাজিরা, এএফপি, রয়টার্স, এপির, স্কাই নিউজের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930