গাজায় ইসরাইলি হামলা বন্ধের দাবি বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে ইসরাইলি হামলা ও নির্যাতন বন্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। প্ৰতিনিধিৱা জানান :
বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, মহানগর সভাপতি বিজন সিকদার।
কুড়িগ্রামের রৌমারীতে পথসভায় বক্তব্য দেন মাওলানা আনছার আলী, মাঈদুল ইসলাম ও সামছুল হক। যশোরের অভয়নগরে ইমাম পরিষদের সভাপতি মাওলানা গোলাম মওলার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুফতি তৈয়েবুর রহমান। বক্তব্য দেন অভয়নগর ইমাম পরিষদের সম্পাদক মাওলানা মাসুদ বিল্লাহ, ইমাম পরিষদের সহসভাপতি আবু তালহা, সহ-সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম।
বরিশালের উজিরপুরে ওয়ার্কার্স পার্টির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সদস্য এইচএম হারুন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য জাহিদ হোসেন খান ফারুক, বিমল চন্দ্র করাতী, সুমন পান্ডে, উপজেলা যুব মৈত্রীর সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক নেতা সম্রাট মজুমদার ও মহসিন মিয়া।
