কবিতা- আমার প্রিয় সুনয়না মিজানুর রহমান মিজান
মন খারাপ তোমার?
কালো মেঘ দেখতে পাচ্ছি যে
অভিমান কেন এত?
ভালবাসি আমি যে তোমায় কত।
বোঝ না তাই কষ্ট পাও
আমার হৃদয়ের
সবটুকু প্রেম তোমায় দিলাম
নিয়ে নাও।
এবার মেঘ সরিয়ে
একটু রোদের আলো দাওনা
আমার সুনয়না।
এই তো এলো
রৌদ্রজ্জ্বল হাসি
যে হাসিতে ভালবেসে
পড়তে পারি ফাঁসি।
তুমি হাসলে পৃথিবী হাসে এই আমার
আমি তো সবটা জুড়েই তোমার,
তোমার হাতে হাত রেখে
যখনি তাকাই ঐ চোখে
আমি যেন হারাই তোমাতে বারবার।
এসো আমার হৃদয়ে
জড়ায়ে রাখিব ভালবাসায়,
আমার যত প্রেম সবটাই
ঢেলে দিব তোমায়।
রাখিব যতনে নয়নে
বাঁধিব আমারি জীবনে
আর অভিমান করনা
আমার প্রিয় সুনয়না।
©️ কবিস্বত্ব সংরক্ষিত।
