ব্রেকিং নিউজঃ

বিদেশিদের পেছনে টাকা ঢালছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির আন্দোলনে জনগণের কোনো সমর্থন নেই বলে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মানুষ বিএনপিকে ভোট দেবে না বুঝেই তারা বিদেশিদের পেছনে টাকা ঢালছে। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা কার্যালয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। বিএনপি ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, ‘যতই ষড়যন্ত্র করেন, কোনো লাভ নেই। মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে। দেশের মানুষ বিএনপিকে ভোট দেবে না জেনে গেছে বলেই, তারা বিদেশিদের পেছনে টাকা ঢালছে।’ এ সময় দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে কুৎসা রটালে জনগণ কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ার করেন তিনি। আগামী ১৪ অক্টোবর রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন মাঠের জনসমাবেশকে সামনে রেখে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কারেও দয়ায় বিশ্বাস করে না, জনগণের ওপর নির্ভর করে। তাই বিদেশিদের দুয়ারে দৌড়াদৌড়ি করে লাভ নেই।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930