ব্রেকিং নিউজঃ

অক্টোবরের মধ্যেই এই সরকারের বিদায় হবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের একজন অন্ধ মানুষও জানেন, বেগম খালেদা জিয়া আগামী দিনের প্রধানমন্ত্রী। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এটাই প্রথম আবেদন না, এর আগেও আবেদন করা হয়েছে। আমরা মনে করেছিলাম, অসুস্থ নেত্রীর সুচিকিৎসার জন‌্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে সরকার। কিন্তু, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার আগে যুক্তরাষ্ট্রে ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সেটা সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশের সাবেক প্রধানমন্ত্রীর বাইরে চিকিৎসার আবেদন নাকচ করার আগে তার দপ্তরের বিভিন্ন পর্যায়ের মানুষদের সঙ্গে আলোচনা করতে পারতেন। তিনি যেভাবে না করেছেন, তাতে মনে হচ্ছে, তিনি কোথায় যেন আতঙ্কিত। তিনি বুঝতে পেরেছেন, আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। সেই বিবেচনায় তিনি একটি আপসমুখী পদক্ষেপ নিতে পারতেন। আমরা বলে রাখছি, আগামী দিনে যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দেশের ইতিহাসে বর্তমান সময়ের আওয়ামী লীগ সরকার হচ্ছে সবচেয়ে ব্যর্থ সরকার। তারা বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না। বেকারদের চাকরি দিতে পারছে না। তারা কেবল মেগা প্রকল্পের নামে দুর্নীতি করছে। দেশের কোনো জায়গায় আশার আলো নেই। চতুর্দিকেই নিকষ অন্ধকার। তিনি বলেন, এই সরকারকে বিদায় করা ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। দেশে গণতন্ত্র মুক্ত হবে না। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে আসবে না। তারা পুলিশ প্রশাসন ও আমলাদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। তিনি আরও বলেন, এটা অক্টোবর মাস। অক্টোবরের মধ্যেই এই সরকারের বিদায় হবে। দেশে গণতন্ত্র, ভোটের অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন-জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন, মোক্তার আখন্দ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930