ব্রেকিং নিউজঃ

সজীব ওয়াজেদ জয় কোথায় আছেন জানালেন আরাফাত

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত বলেছেন, বিএনপি-জামায়াতি গুজববাজ গোষ্ঠী গত বেশ কিছু দিন ধরে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটি গুজব ছড়িয়ে যাচ্ছে।

তারা বলছে, সজীব ওয়াজেদ জয় নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে নেই, কারণ তাকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এদের নিম্নমানের রুচি এবং মিথ্যাচারের কোনো সীমা নেই। এদের রাজনীতি ঘুরপাক খায় নোংরামি, রুচিহীনতা এবং মিথ্যাচারের আবর্তে।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেছেন।

আরাফাত আরও বলেন, সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রেই আছেন। গত বছর আমি যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম, তখন তার সঙ্গে আমার দেখাও হয়েছিল। ৩ মাস আগেও সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকেই।

সম্প্রতি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে এই মুহুর্তে ওয়াশিংটন ডিসির অদূরে ভার্জিনিয়া স্টেটে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসাতেই অবস্থান করছেন। জয় তার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করবেন তার নিজের বাসায়।’

ফেসবুকে দেওয়া তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

‘বিএনপি-জামায়াতি গুজববাজ গোষ্ঠী গত বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটি গুজব ছড়িয়ে যাচ্ছে। তারা বলছে সজীব ওয়াজেদ জয় নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে নেই, কারণ তাকে সেখানে ঢুকতে দেয়া হচ্ছে না। এদের নিম্নমানের রুচি এবং মিথ্যাচারের কোনো সীমা নেই। এদের রাজনীতি ঘুরপাক খায় নোংরামি, রুচিহীনতা এবং মিথ্যাচারের আবর্তে।

সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রেই আছেন। গত বছর আমি যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তখন তার সাথে আমার দেখাও হয়েছিল। ৩ মাস আগেও সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে এসেছিলেন যুক্তরাষ্ট্র থেকেই।

বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে এই মুহুর্তে ওয়াশিংটন ডিসির অদূরে ভার্জিনিয়া স্টেটে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায়ই অবস্থান করছেন। জয় তার মা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করবেন তার নিজের বাসায়।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31