ব্রেকিং নিউজঃ

আল্লাহর রহমত ব্যতীত করোনা থেকে মুক্তি সম্ভব নয়, মসজিদ খুলে দিন: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, মহামারি, দূর্যোগ, বিপদ-আপদ আল্লাহর পক্ষ থেকে আসে এবং আল্লাহর হুকুমেই এসব বিপদ থেকে মানুষ মুক্তি পায়। করোনা

ভাইরাস মহামারী থেকে মুক্তি পেতে সকলে আল্লাহর কাছে আত্মসমর্পন, তওবা-ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ অধিক পরিমাণে ইবাদত-বন্দিগীতে লিপ্ত থাকতে হবে।

এবাস্তব সত্য উপলব্ধি করতে পেরে আমাদের মাননীয় প্রধারনমন্ত্রী জাতীয় সংসদে সকল সদস্যদেরকে নিয়ে মহামারি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে মুনাজাত করেছেন এবং দেশবাসিকে আল্লাহ মুখি হওয়া জন্য আহবান জানিয়েছেন।

সংকটকালের এ মহান উদ্যোগ ও আহবান জাতি চির দিন স্মরণ রাখবে। আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী আরো বলেন, আল্লাহর বিশেষ রহমত অর্জন এবং আল্লাহর গজব করোনা মহামারী থেকে মুক্তি লাভের জন্য সংখ্যার শর্ত তুলে দিয়ে স্বল্প সময়ের জন্য সুস্থ মুসল্লিদেরকে মসজিদে জামাতে নামাজ পড়ার সুযোগ কর দেয়া সরকারের নৈতিক দায়িত্ব।

এ মহৎ উদ্যোগ আল্লাহর রহমতকে তরান্বিত করবে, করোনা গজব দূর করবে এবং দেশ ও জাতির জন্য কল্যান বয়ে আনবে ইনশাআল্লাহ।

(১৯ এপ্রিল) সকালে কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়ায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত আলেম ও ইমামদের সাথে ভিন্ন ভিন্নভাবে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা শায়খুল হাদিস মাওলানা সোলায়মান নোমানী, শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল বরিশালী, শায়খুল হাদীস শেখ আজীমুদ্দীন, জামিয়ার নুরিয়ার প্রধান মুফতি,

মুফতি মজিবুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজীবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের মুফতি ইলিয়াস মাদারীপুরী,

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতি আল আমিন, মাওলানা জাকির হুসাইন, মাওলানা ওমর ফারুক, মাওলানা নজরুল ইসলাম, মুফতি মোহাম্মদুল্লাহ নোমানী, মুফতি জাকির বিল্লাহ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031