ব্রেকিং নিউজঃ

চিকিৎসক ও নার্স আক্রান্ত গোপালগঞ্জে করোন রোগী বেড়ে ৩৯, সুস্থ ৯

গোপালগঞ্জে নতুন করে এক চিকিৎসক ও এক নার্স করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।এ নিয়ে গোপালগঞ্জ জেলায় মোট ৩৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। সুস্থ হয়ে ৭ পুলিশ সদস্যসহ ৯ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

গোপালগঞ্জের মুকসুদপুর থানার করোনা আক্রান্ত ৭ পুলিশ সদস্য সুস্থ হয়ে মুকসুদপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমেপ্লক্সের আইসোলেশন ওয়ার্ড থেকে আজ শুক্রবার বিকেলে ছাড়া পেয়েছেন।

এর আগে বুধবার বিকেলে করোনায় আক্রান্ত এক দম্পত্তি সুস্থ হয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়ি ফেরেন। এ নিয়ে গোপালগঞ্জ ৯ জন সুস্থ হলেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় নিশ্চিত করেছেন।

তিনি জানান আরো জানান, মুকসদুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অমৃতা অহমেদ (২৭) ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রিতা রানী জয়ধর (৪৭) করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা করতে গিয়ে করোনায় আক্রান্ত হন। ওই নার্সের বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে আশাদের হোম কোয়ারেন্টেইনে রাখা হয়েছে। এছাড়া আক্রান্ত চিকিৎসকে হাসপাতালের ডাক্তার কোয়ার্টারে রেখে কোয়ার্টার লকডাউন করা হয়েছে।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস জানিয়েছে, এ পর্যন্ত মুকসুদপুরে ১ চিকিৎসক ও ১৭ পুলিশ সদস্য সহ ১৮ জন, গোপালগঞ্জ সদরে ৭ জন, টুঙ্গিপাড়ায় ৭ জন, কাশিয়ানীতে ৫ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ নার্স সহ ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসক ও নার্স বাদে ২৮ জনকে সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহামুদুর রহমান জানান, হাসপাতাল থেকে ছাড় পাওয়া সুস্থ ৭ পুলিশ সদস্য হোম কোয়ারেন্টাইনে থাকবেন।এব্যাপরে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেয়া হয়েছে।এগুলো মেনে চললে তারা ভাল থাকবেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031