ব্রেকিং নিউজঃ

আগস্টে প্রবাসী আয় কমেছে ৪৪ কোটি ডলার

রেমিট্যান্স প্রবাহ কমেছে আগস্ট মাসে। দেশে প্রবাসী আয় গত মাসে সব মিলিয়ে এসেছে প্রায় ১৬০ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এটা ২১ দশমিক ৫৬ শতাংশ কম। গত বছরের আগস্টে প্রবাসী আয় এসেছিল ২০৪ কোটি ডলার। অর্থাৎ ৪৪ কোটি টাকা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে দেশে প্রবাসী আয় এসেছিল ১৯৭ কোটি ডলার। আগস্টে তা ১৬০ কোটি ডলারে নেমে এসেছে। জুলাইয়ের সঙ্গে তুলনা করলে আগস্টে প্রবাসী আয় কমেছে ৩৭ কোটি ডলার বা প্রায় ১৯ শতাংশ। আর গত বছরের আগস্টের তুলনায় গত আগস্টে প্রবাসী আয় কমেছে ৪৪ কোটি ডলার।

দেশে যখন ডলার-সংকট প্রকট তখন এই রেমিট্যান্স প্রবাহ বেগ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ডলার আয়ের অন্যতম একটি উৎস প্রবাসী আয়। ডলার-সংকট কাটাতে প্রবাসী আয় বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হলেও খুব বেশি সুফল দেখা যাচ্ছে না।

খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বৈধ পথে আসা প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম বেঁধে দেওয়ায় প্রবাসী আয়ে টান পড়েছে। কারণ, হুন্ডির মাধ্যমে প্রবাসী আয় পাঠালে এখন ডলারের দাম ব্যাংকের তুলনায় বেশি পাওয়া যায়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930