ব্রেকিং নিউজঃ

বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়, ইউনূস প্রসঙ্গে আইনমন্ত্রী

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচারের বিষয়ে ইঙ্গিত করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়।

আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আদালতে যে বিচার হবে সেই বিচার সবাইকে মেনে নিতে হবে।

শুক্রবার সকালে কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক আরও বলেন, উনি (ড. ইউনূস) হাইকোর্টে গেছেন; হাইকোর্ট বলছেন মামলা ঠিক আছে। সর্বোচ্চ আদালত আপিল বিভাগে গেছেন, সেখানেও বলছে মামলা ঠিক আছে। উনি একটা মামলায় সাড়ে ১২ কোটি টাকা জরিমানা দিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, শ্রমিকদের মামলায় উনি হাইকোর্ট, সুপ্রিমকোর্টে গেছেন। আদালত বলছেন মামলা চলবে।

আনিসুল হক বলেন, আদালত মামলা গঠন করবে; উনি আবার গেছেন হাইকোর্টে। ফের তিনি হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে যাওয়ার পর আদালত বলছেন মামলা ঠিক আছে এবং চলবে।

হিলারি ক্লিনটন ও বারাক ওবামাকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, ‘এখন উনি বিশ্বের ১৬০ জন মানুষ নিয়ে চিঠি লিখেছেন। বলেছেন- এ দেশের বিচার নাকি সঠিক হয় না।’

আইনমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আদালতে যে বিচার হবে সেই বিচার সবাইকে মেনে নিতে হবে।

এ সময় কসবা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন, পৌর মেয়র এমজি হাক্কানী, ইউপি চেয়ারম্যান ছায়েদুর রহমান স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930