ব্রেকিং নিউজঃ

মিডিয়া ব্যস্ত থাকে ভূমিদস্যুদের নিয়ে: কৃষিমন্ত্রী

মিডিয়া ভূমিদস্যুদের নিয়ে ব্যস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

রাজধানীর গাবতলীতে শুক্রবার ফুলের পাইকারি বাজার উদ্বোধন অনুষ্ঠানে মিডিয়ার কম উপস্থিতি নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাজ্জাক বলেন, মিডিয়া ব্যস্ত থাকে ভূমিদস্যুদের নিয়ে। তারাই পত্রিকার মালিক।

তারা আমাদের রাজনৈতিক নেতাদের জন্য কলাম রেখেছে। নেতাদের কলাম, তারা কিছু বলুক না বলুক খালি একটা অনুষ্ঠানে হাজির হলে, নেতার কলাম হিসেবে একটা সংবাদ ছাপা হবে।

একটা নির্দিষ্ট জায়গা আছে পত্রিকার পাতায়, ওইখানে তাদের কলাম প্রতিদিনই ছাপা হয়। রাজনৈতিক নেতা সে যা বলে তাও ছাপা হয়, যা বলে নাই তাও ছাপা হয়। সুন্দর করে লিখে দেয়।

এলসি সমস্যায় অনেক চাষি বিদেশ থেকে চারা আনতে পারেননি জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বিদেশ থেকে এলসি করার ডলার পাওয়া যায় না।

ডলার যারা চুরি করে তাদের প্রতিরোধ করা আমার দায়িত্ব। এখানে আমার কিছুটা ব্যর্থতা থাকতে পারে। মন্ত্রী হিসেবে আমি দায়িত্ব এড়াতে পারি না।

আপনারা জানেন বিরাট চক্র কাজ করে। সারা পৃথিবীতে মোকাবিলা করা কঠিন। প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে অর্থনীতিকে যারা ধ্বংস করতে চায়, লুটে খায়, তাদের মোকাবিলা করার জন্য।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, ফুল ব্যবসায়ী বাবুল প্রসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930