ব্রেকিং নিউজঃ

ডেঙ্গুতে আরও হাসপাতালে ২৩২৭,মৃত্যু ১১ জনের

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে আটজন ঢাকা সিটির এবং তিনজন ঢাকার বাইরের বাসিন্দা। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৮ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩২৭ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ৫১১ জনে।

রোববার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ৩২৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯২০ জন, আর ঢাকার বাইরের এক হাজার ৪০৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৫১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৪ হাজার ৪০৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১০২ জন। এছাড়া এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ পাঁচ হাজার ৬৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫০ হাজার ৬০ জন এবং ঢাকার বাইরের ৫৫ হাজার ৬০৪ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31