জি এম কাদের দেশে ফিরলেন
ভারত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
আজ বুধবার সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে তাকে স্বাগত জানান পার্টির নেতাকর্মীরা।
জাতীয় পার্টির সূত্র জানায়, তিনদিনের ভারত সফরে জি এম কাদেরের সঙ্গে তার সহধর্মিণী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেরিফা কাদের এবং দলের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা ছিলেন।
সংসদ নির্বাচনে জাপার অবস্থান, অংশগ্রহণ এবং জোট গঠনসহ রাজনৈতিক ইস্যু এই সফরে গুরুত্ব পেয়েছে।
এর আগে ২০ আগস্ট দুপুরে ভারতের দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন জি এম কাদের। ভারত সফরকালে বিজেপি নেতা ও ভারত সরকারের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাসহ মন্ত্রিপর্যায়ে সাক্ষাৎ করেন তিনি।
