ব্রেকিং নিউজঃ

আজও ষড়যন্ত্র করছে স্বাধীনতাবিরোধীরা: ওবায়দুল কাদের

বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  আজ মঙ্গলবার সকালে জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র আজও থেকে নেই। এরা স্বাধীনতার বিরুদ্ধে আঘাত আনতে চায়। সবাইকে সতর্ক থেকে তাদের মোকাবিলা করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না হলে বাংলাদেশ এতদিন উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হত। স্বাধীনতাবিরোধী, গণতন্ত্রবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অভিন্ন শত্রু। মুক্তিযুদ্ধকে আরেকবার আঘাত করতে যারা আজকে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930