ব্রেকিং নিউজঃ

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কাকার

পাকিস্তানের তত্ত্বাবধায়ক (নির্বাচনকালীন) সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ারুল হক কাকার। সোমবার (১৪ আগস্ট) দেশটির ৮ম তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে শপথ নেন তিনি। খবর ডনের।

পাকিস্তানের স্বাধীনতা দিবসে ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে আয়োজিত এক অনুষ্ঠানে কাকারকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান অসীম মুনির, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা এবং সদ্য সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

এতে আরও অংশ নেন জাতীয় পরিষদের সাবেক স্পিকার রাজা পারভেজ আশরাফ, সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি, সিন্ধুর গভর্নর কামরান তেসোরি, পাঞ্জাবের গভর্নর বালিঘুর রহমান, খাইবার পাখতুনখোয়া গভর্নর হাজি গুলাম আলি, পিটিআই সিনেটর শাহজাদ ওয়াসিম এবং পিপিপি নেতা কারিম কুন্ডি।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের সঙ্গে করমর্দন করেন আনোয়ারুল কাকার।

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে এখন তার প্রথম কাজ হবে নির্বাচনকালীন সময়ে দেশ পরিচালনার জন্য একটি মন্ত্রিসভা গঠন করা।

প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের আগে গত শনিবার সিনেটর পদ এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন আনোয়ারুল হক কাকার। রোববার তার পদত্যাগের আবেদন মঞ্জুর করেন সিনেটের চেয়ারম্যান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930