ব্রেকিং নিউজঃ

দুই মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক ও অ্যাডওয়ার্ড কেইস। রোববার (১৩ আগস্ট) দুপুর ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়।

এর আগে শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস তার স্ত্রীসহ ঢাকায় আসেন। পরে দুপুরে কংগ্রেসের আরেক সদস্য রিচার্ড ম্যাকরমিকও ঢাকায় এসে পৌঁছান।

রোববার সকালে তারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে দুপুর ১টায় প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930