গাজীপুরে মা ও তিন সন্তানকে গলাকেটে হত্যা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার জৈনাবাজার এলাকার আবদার গ্রামে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার এসআই এখলাস উদ্দীন ফরাজি বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ মাত্র ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, জৈনাবাজার এলাকার একটি ভবনের দোতলার একটি ঘরে খাটের ওপর দুই সন্তান এবং মেঝেতে এক সন্তান ও মায়ের মরদেহ পাওয়া গেছে। পরিবারের কর্তাব্যক্তি প্রবাসে রয়েছেন। কী কারণে কীভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে তা বলতে সময় লাগবে।
