ব্রেকিং নিউজঃ

বাংলাদেশিসহ ৫ জনের মুক্তি, জাতিসংঘ মহাসচিবের সন্তোষ প্রকাশ

ইয়েমেনে আল কায়দার হাত থেকে অপহৃত বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম সুফিউল আনামসহ পাঁচ কর্মকর্তার মুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার জাতিসংঘের মহাসচিব এক বিবৃতিতে এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

বিবৃতিতে মহাসচিব বলেন, আশা করছি তারা সবাই সুস্থ আছেন। স্বস্তি পেয়েছি যে, তাদের পরিবারের উদ্বেগের অবসান হলো।

জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এতে বলেন, অপহরণ একটি অমানবিক ও বড় অপরাধ।

ইয়েমেনে এখনো যারা বন্দি ও অপহরণের শিকার হয়ে আছেন তাদের ও পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গুতেরেস।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930