ব্রেকিং নিউজঃ

গ্যাস অনুসন্ধানের কাজ চলছে, ২০২৪ সালের মধ্যে আরও ৪৬টি কূপ খনন করা হবে- চেয়ারম্যান পেট্রোবাংলা

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেছেন, ২০৪১ সাল নাগাদ গ্রাহকের যে চাহিদা সেটি বিবেচনা করে ত্রিমাত্রিক সিসমিক সার্ভের মধ্য দিয়ে দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধানের কাজ চলছে ।

২০২৩-২৪ সালের মধ্যে আরও ৪৬টি গ্যাসকূপ খননের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের এক নম্বর গ্যাসক্ষেত্রে ‘জ্বালানি নিরাপত্তায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক স্মৃতিফলক উন্মোচনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ স্মৃতিফলক উন্মোচনের উদ্বোধন করেন।

স্মৃতিফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, ‘শিল্পখাতে গ্যাসের যে চাহিদা এবং শতভাগ বিদ্যুতের যে চাহিদা রয়েছে তা কেবল দেশীয় গ্যাসের উৎস থেকে পূরণ করা সম্ভব নয়।

শিল্পখাত, বিদ্যুৎ খাত, আবাসিক খাত এবং কৃষিখাতের কথা বিবেচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহন করা হযেছে। তারই অংশ হিসেবে বিদেশ থেকে এলএনজি গ্যাস আমদানি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, বিদ্যুতের উন্নয়নে ৬০ শতাংশ গ্যাসের জোগান দিয়ে আসছে পেট্রোবাংলা। আগামী ২০৪১ সালের চাহিদা পূরণ করার লক্ষ্যে আরও দুটি অতিরিক্ত এলএনজি টার্মিনাল স্থাপন করার পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, বন্ধ হওয়া তিতাসের কূপসহ অন্যান্য গ্যাসক্ষেত্রের কূপগুলো জরুরি ভিত্তিতে ওয়াকওভার করা হবে। তিতাস গ্যাসক্ষেত্রে আরও কূপ খননের পাশপাশি এসব কূপগুলোর গভীর থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা ও রয়েছে।

স্মৃতিফলক উন্মোচনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সুলতান, পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেইনসহ বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930