ব্রেকিং নিউজঃ

লালমোহনে ২৭০ টি ও তজুমদ্দিন উপজেলায় ১৩৭ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২,১০১টি ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি গৃহ হস্তান্তর কার্যক্রমের গণভবন প্রান্ত থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা “শুভ উদ্বোধন” করেন।

জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় আজ সকালে ভোলার লালমোহন উপজেলায় ২৭০ টি ও তজুমদ্দিন উপজেলায় ১৩৭ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের চাবি হস্তান্তর করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহি অফিসার অনামিকা নজরুল, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা প্রকৌশলী রাজিব সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাসান রিমন সহ সকল ইউপি চেয়ারম্যান ও উপকারভোগী সকল ভুমিহীন-গৃহহীন পরিবারের সদস্য বৃন্দ।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31