ব্রেকিং নিউজঃ

ভোলায়দিনে দিনে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

ভোলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ভবন সারা দেশের মতো, বাংলাদেশের উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়ও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। দিনে দিনে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

একইসঙ্গে ধীরে ধীরে মৃত্যুর হারও বাড়ছে। বুধবাৱ (৯ আগস্ট) চরফ্যাশনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজেরা বেগম (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার আগেই প্রাণ হারান বলে জানা যায়। তাকে নিয়ে জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ভোলা সদর উপজেলায় একজন, লালমোহনে একজন ও চরফ্যাশনে একজন রয়েছেন। দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তদের মৃত্যুঝুঁকি বেশি ভোলায় গত ৭২ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩৭ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৬২২। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা সদর উপজেলায়। জেলা সদরের ২৫০ বেডের জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৩১ জন। অন্যদিকে আক্রান্তের হারে দ্বিতীয় স্থানে রয়েছে বোরহানউদ্দিন উপজেলা। এ উপজেলায় আক্রান্ত ১০৪ জন। এ ছাড়া দৌলতখানে ৬২ জন, লালমোহনে ৫৭ জন, চরফ্যাশনে ৫২ জন ও তজুমদ্দিনে ১২ জন আক্রান্ত। ডেঙ্গু সংক্রমণ বাড়ায় ডেঙ্গু ইউনিট ও বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে। জেলার ৬ হাসপাতালে ১৮০ এবং জেনারেল হাসপাতালে ৩০ বেড রয়েছে।

ভোলার সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান জানান, ভোলায় ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রত্যেকটি হাসপাতালে শয্যা বাড়ানো হয়েছে। রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়াও সচেতনতা বাড়াতে স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম নিয়মিত চলছে।

তিনি আরও বলেন, এসব কার্যক্রমের মধ্যেও মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031