রাজধানীর যাত্রাবাড়ী বিদেশি পিস্তলসহ র্যাবের হাতে গ্রেপ্তার যুবক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে বিদেশি পিস্তল ও রিভলবারসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ছাব্বির হোসেন ঠ্যাক ছাব্বিরকে গ্রেপ্তার করেছে র্যাব।সোমবার (২৪ জুলাই) অস্ত্রসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব- ১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এম ফকরুল হাসান।
তিনি বলেন, র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল ও রিভলবারসহ ১ জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ ছাব্বির হোসেন ঠ্যাক ছাব্বির (৩৩)। এসময় তার থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ২টি ম্যাগাজিন ও নগদ ২১ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনদের গতিরোধ করে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করে ডাকাতি, চাঁদাবাজী, ছিনতাইসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালানা করে আসছিল।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
