ব্রেকিং নিউজঃ

রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন

পশ্চিমা অনেক দেশের উদ্বেগ থাকা সত্ত্বেও সম্প্রতি ইউক্রেনকে বিতর্কিত ক্লাস্টার বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই বোমা এখন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে ইউক্রেন, এমনটি জানিয়েছেন মার্কিন এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা।

হোয়াইট হাউজেরর জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার (২০ জুলাই) বলেন, আমরা ইউক্রেনীয়দের কাছ থেকে কিছু প্রাথমিক প্রতিক্রিয়া পেয়েছি ও তারা সেগুলো বেশ কার্যকরভাবে ব্যবহার করছে।

কিরবি বলেন, অস্ত্রগুলো তারা যথাযথ ও কার্যকরভাবে ব্যবহার করছে। এ বিষয়ে ইউক্রেন থেকে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।

কিরবি আরও বলেন, মার্কিন ক্লাস্টার বোমাগুলো রাশিয়ার প্রতিরক্ষামূলক গঠন ও সেনাদের কৌশলের ওপর প্রভাব ফেলছে।

একটি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কিয়েভের বাহিনী সুরক্ষিত রুশ অবস্থানের বিরুদ্ধে ক্লাস্টার অস্ত্র ব্যবহার করছে।

এর আগে শুক্রবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, তারা ইউক্রেনকে ক্লাস্টার বা গুচ্ছবোমা দেবে। তবে অন্য দেশের ভূখণ্ডে এ বোমা ব্যবহার করতে পারবে না কিয়েভ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়া খুবই কঠিন একটি সিদ্ধান্ত। এ বিষয়ে তিনি মিত্রদেশগুলোর সঙ্গে কথা বলেছেন।

সূত্রে বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031