ব্রেকিং নিউজঃ

কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ইরাক

কোরআন পোড়ানোর প্রতিবাদে বাগদাদে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। একই সঙ্গে স্টকহোমে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে বাগদাদ। স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনা ঘিরে ইরাক-সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতির মাঝে বৃহস্পতিবার ইরাকের সরকারের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

গত মাসে সুইডেনে কোরআন পোড়ানোর জেরে বৃহস্পতিবার বাগদাদে সুইডিশ দূতাবাসে শত শত ইরাকির হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ইরাকিদের আশ্বস্ত করে ইরাকের সরকার আবারও কোরআন পোড়ানো হলে সুইডেনের সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেয় ইরাক।

এর কয়েক ঘণ্টা যেতে না যেতেই সুইডেন থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার ও বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে ইরাক।

ইরাকের সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বাগদাদ সুইডেনে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ইরাকের মাটিতে সুইডিশ কোম্পানি এরিকসনের কাজের অনুমতি স্থগিত করেছে।

সুইডেনে পাড়ি জমানো ইরাকি এক অভিবাসী গত জুন মাসে স্টকহোমের একটি মসজিদের বাইরে কোরআনে অগ্নিসংযোগ করেন। এছাড়া ইসলামবিরোধী বিক্ষোভকারীরা সুইডেনে নিযুক্ত ইরাকি দূতাবাসের বাইরে আবারও কোরআন পোড়ানোর অনুমতি পেয়েছে।

দেশটিতে কোরআন পোড়ানোর ঘটনায় ইরাক, ইরান ছাড়াও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তীব্র নিন্দা জানিয়েছে। এ নিয়ে মুসলিম বিশ্বের সাথে সুইডেনের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930