ব্রেকিং নিউজঃ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনেৱ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৪ জনে।

এই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৮৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ জুলাই ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৮৪৭ জন।

বাকি ৭৪২ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকায় ৫ জন এবং ঢাকার বাইরে ৩ জন মারা গেছেন।

চলতি বছর এখন পর্যন্ত ২২ হাজার ৪৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪ হাজার ৬৯৭ জন এবং ঢাকার বাইরে ৭ হাজার ৭৭০ জন আক্রান্ত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031