ব্রেকিং নিউজঃ

নেত্রকোনা-৪ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আগামী ২ সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী প্রচার শুরু আগামী ১ আগস্ট।

রোববার নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম তফসিল ঘোষণা করেন।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বেগম রেবেকা মমিন গত ১১ জুলাই মারা গেলে নেত্রকোনা-৪ আসনটি শূন্য হয়।

আসন শূন্যের ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের আইনি বাধ্যবাধকতা রয়েছে। ওই বিবেচনায় জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এ উপনির্বাচন হতে যাচ্ছে।

নেত্রকোনা-৪ উপনির্বাচনে ব্যালটে ভোটগ্রহণ করা হবে। এ আসনের নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করবে না ইসি। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের এ আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031