ব্রেকিং নিউজঃ

৩০ জুলাই রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা ও বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভা করবে আওয়ামী লীগ।

সে হিসেবে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দলটি। এর অংশ হিসেবে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জনসভা করতে যাচ্ছেন।

এ বিষয়ে গত বৃহস্পতিবার রংপুর আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন।

সূত্র জানায়, রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে ৩০ জুলাই জনসভা আয়োজনের নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

জানা গেছে, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, মহানগরের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, এইচএন আশিকুর রহমানের ছেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

এ সময় রংপুরের রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে বলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031