ব্রেকিং নিউজঃ

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নেই: শিক্ষামন্ত্রী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেছেন, দ্বাদশ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে।

শুক্রবার দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, আপনারা দেখেছেন সিটি নির্বাচনসহ গত নির্বাচনগুলো মানুষের কাছে এবং সারা বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এই দেশে সম্ভব এবং হচ্ছে।

কাজেই এখানে ভিন্ন কিছু চিন্তা করার কোনো অবকাশ নেই। যথা সময়ে, যথা নিয়মে, আইন কানুন মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। একটি বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যাশা সেখানে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে।

আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দৃশ্যমান হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের শিক্ষা, দৃষ্টিভঙ্গি ও দক্ষতায় যে বিরাট পরিবর্তন আসছে এ বিষয়টি এখন দৃশ্যমান। তবে সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন এসেছে সেটি হয়তো পরবর্তী তিন থেকে চার বছরের মধ্যে দৃশ্যমান হবে।

২০১৮ সালের নির্বাচনি ইশতেহারে আমাদের অঙ্গীকার ছিল আমরা শিক্ষার সব পর্যায়ে মান উন্নয়ন করব। আমরা সেই কাজটি খুব বড় আকারে করেছি। তবে শিক্ষার মান কিন্তু একদিনে উন্নত হয় না।

যে কাজগুলো শিক্ষার মান উন্নয়নের জন্য দরকার এবং আমাদের যুগোপযোগী একটি শিক্ষাক্রম দরকার আমরা সেই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করেছি যা দিয়ে শিক্ষায় পুরোপুরি রূপান্তর ঘটে যাচ্ছে।

এক্ষেত্রে শিক্ষক দরকার হয়। আমরা শিক্ষকদের ব্যাপকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। একই সঙ্গে যে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন হয়, সেগুলো করছি। আজকে উচ্চশিক্ষায়ও আমরা ব্যাপকভাবে গবেষণাসহ শিক্ষক প্রশিক্ষণ ও আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়াল লিংকেজ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ ও পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031