ব্রেকিং নিউজঃ

৪৪ হাজার হাজি দেশে ফিরেছেন

এবার সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১০১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। অন্যদিকে, হজ শেষে ৪৪ হাজার ৬৭ জন হাজি দেশে ফিরেছেন।

বুধবার (১২ জুলাই) রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১১৫টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৫টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৪টি।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যান।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট গত ২১ মে শুরু হয়ে শেষ হয় ২৪ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

অন্যদিকে, সৌদি আরবে এ পর্যন্ত মোট ১০১ জন হজযাত্রী/হাজি মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে পুরুষ ৭৭ জন, মহিলা ২৪ জন। মক্কায় ৮৫, মদিনায় ৫, জেদ্দায় ১, মিনায় ৭, আরাফায় ২, মুজদালিফায় ১ জন বাংলাদেশি মারা গেছেন বলে বুলেটিনে জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31