আমি আমার হব দিলরুবা ইয়াসমিন রুহী
আমি বরং তোমার কাছেই ফিরে যাবো বারংবার
ও আমার প্রিয় কমলা রঙের জীবন।
যেখানে ভালোবাসা আছে, স্বপ্ন আছে, সৃষ্টি আছে!!
প্রতিটি সকাল যেখানে নতুন,সুন্দর আর আকাঙ্ক্ষার!
আমি বরং ওই গোলাপি রঙের পদ্ম হব,
প্রতিদিন প্রস্ফুটিত হব ধীরে ধীরে,নতুন নতুন পল্লবে
নতুন রূপে, নতুন পরিচয়ে,নতুন আনন্দে।
আমি বরং ওই পাহাড়ি ঝর্ণা হব, ওই ঘন সবুজে
বয়ে যাব ইচ্ছেমতো অঝোর ধারায়, বেছে নেব নিজের নিজস্ব গতিপথ।
দিয়ে যাব নতুন প্রাণ,সবার মাঝে পথে যেতে যেতে!!
আমি বরং সুতো ছেড়া ইচ্ছেঘুড়ি হব মুক্ত আকাশে,,
উড়ব নিজের ইচ্ছেমতো, উদ্দেশ্যহীন ভাবনা বিহীন
খুঁজে নেব নিজের ইচ্ছামত নতুন গন্তব্য।
আমি শুধু আমার হবো, নিজের ইচ্ছেগুলোর মত,অবসরের ভাবনাগুলোর মত
আমার প্রিয় কবিতার মত , আমি আমার হব।
