ব্রেকিং নিউজঃ

ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু

ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য সেতু মন্ত্রনালয়ের একটি টিম ভোলায় এসেছেন।

আজ বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় যাদের ভূমি অধিগ্রহণের আওতায় পড়বে তাদের সাথে মতবিনিময় করা হয়েছে।

এ সময় সেতু মন্ত্রনালয়ের তত্বাবধায়ক প্রকৌশলী অহিদুজ্জামান জানান, এই সেতু নির্মাণের জন্য ২০২০ সালে প্রথম সমীক্ষা করা হয়েছিল।

নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় নতুন করে সমীক্ষা করা হচ্ছে। আগামী ছয় মাস পর সমীক্ষা শেষে ব্যয় নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, ভোলা অঞ্চলে ৮০ টি পরিবারের ভূমি অধিগ্রহণের আওতায় পড়বে। প্রচলিত নিয়ম অসুযায়ী তাদেরকে ক্ষতিপূরণের দেওয়া হবে। এজন্য জরিপ কাজ চলছে।

মতবিনিময় উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার হোসেন, সমীক্ষার দায়িত্বে থাকা দোহা’র বিশেষজ্ঞ সেদেশ কোল, ভোলা সদর উপজেলায় ভারপ্রপ্ত কর্মকর্তা মোঃ ইউনুছ, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31