ঈদ মোবারক-লেখকঃ মোঃ জাহাঙ্গীর আলম
-খুশীতে আজ বিশ্ব জগত
-মেতে ওঠেছে–
-বাঁধ ভেঙ্গে মনে সবার
-ঈদ এসেছে-(২)
-ছোট বড় নেই ভেদাভেদ
-নয় তো কেউ পর
-ধনী গরিব সবাই মিলে
-কুরবানী আয় কর–
-আনন্দ ঈদ আনন্দ,
-আনন্দ ঈদ আনন্দ-
-দিব বিলে যার যা আছে
-পড়ব নামাজ ঈদে
-মনের ময়লা করব জবাই -কুরবানি টা দিয়ে(২)
-হিংসা বিবাদ যাবো ভুলে
করব শান্তি জয়-
ধনী গরীব সবাই মিলে
কুরবানি আয় কর–
-শত্রু মিত্র যাবো ভুলে–
-চলবো সবাই মিলে
-ধর্মে বর্ণে যায় আসে না
-ঈদ যে সবার মনে-(২)
মাংস পোলাও করব বিলি
দানেই শান্তি জয়–
ধনী গরিব সবাই মিলে
কুরবানি আয় কর
